শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

শৈত্যপ্রবাহ, রাতেই কমতে পারে তাপমাত্রা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

গত এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের কিছু অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে। এর মধ্যে দু’দিন ধরে তাপমাত্রা কিছুটা বাড়লেও আবার কমতে শুরু করেছে।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার রাত থেকে দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে বইতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। ফলে রাত থেকে আবারও কমে যেতে পারে তাপমাত্রা।

 

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ আশরাফ উদ্দিন বলেন, ‘আজ রাত থেকে তাপমাত্রা কোনও কোনও এলাকায় ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। তবে এটি মাঝারি মাত্রার এবং বেশি দিন স্থায়ী হবে।’

 

কুয়াশার বিষয়ে তিনি বলেন, ‘দক্ষিণ-পূর্ব দিক থেকে যে বাতাস আসছে, তার সঙ্গে জলীয় বাষ্প মিশে আর্দ্রতা বাড়িয়ে দিচ্ছে। এতে ঘন কুয়াশা সৃষ্টি হচ্ছে। এটি এই মাসে এমনই থাকবে। জানুয়ারি মাসেও এই কুয়াশার দেখা পাওয়া যাবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023