শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

ফেসবুকে আদালত নিয়ে কটাক্ষ: আইনজীবীকে ৩ মাসের অব্যাহতি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

আদালত নিয়ে ফেসবুকে বিরূপ স্ট্যাটাস দেওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দকে পেশা পরিচালনা থেকে তিন মাসের অব্যাহতি দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১২ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

 

আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অভিযুক্ত আইনজীবী ইউনুছ আলী আকন্দ। এ সময় আরও যুক্ত ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, অ্যাডভোকেট ওজি উল্লাহসহ অন্য আইনজীবীরা।

 

এর আগে গত ২৭ সেপ্টেম্বর আদালত নিয়ে ফেসবুকে বিরূপ স্ট্যাটাস দেওয়ায় ড. ইউনুছ আলী আকন্দকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করা থেকে অব্যাহতি দিয়েছিলেন আপিল বিভাগ। একই সঙ্গে গত ১১ অক্টোবর তাকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন আদালত। পাশাপাশি তার স্ট্যাটাসটি ফেসবুক থেকে মুছে দিয়ে অ্যাকাউন্ট ব্লক করে দিতে বিটিআরসিকে নির্দেশ দেন আদালত। সেই আদেশের ধারাবাহিকতায় গত ১১ অক্টোবর তিনি আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

 

প্রসঙ্গত, ওই আইনজীবীর স্ট্যাটাস আদালতের নজরে আনার পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। স্ট্যাটাসটি আদালতের নজরে আনেন তৎকালীন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023