শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ফুলবাড়ীতে ভ্যান চালককে গলা কেটে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে হাছেন বাবু (৩২) নামে এক রিক্সা-ভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ১০টার দিকে ফুলবাড়ীর দৌলতপুর ইউপির বলিভদ্রপুর এলাকার ধান ক্ষেত থেকে ওই রিক্সা-ভ্যানচালক হাছেন বাবুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ভ্যান চালক হাছেন বাবু, ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের সৈয়দপুর দক্ষিপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

 

এদিকে ভ্যানচালক হাছেন বাবুকে হত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে হাছেন বাবুর গ্রাম সৈয়দপুরে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি হাছেন বাবুর হত্যার ঘটনায় জ্ঞান হারিয়েছেন বৃদ্ধপিতা আব্দুর রশিদ। হাছেন বাবুর বৃদ্ধ মা হাছনা বেগমের আহাযারীতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

এ সময় হাছেন বাবুর বোন রশিদা বেগম বলেন, বৃহস্পতিবার বিকালে হাছেন বাবু ভ্যান নিয়ে বের হওয়ার পর আর বাড়ী ফিরে আসেনি। পরের দিন শুক্রবার সকালে তারা লোকমুখে খবর পেয়েছেন হাছেন বাবুকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে।

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাছান মাহমুদ বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ভ্যান চালক হাছেন বাবুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। প্রাথমিক তদন্তে নিহত হাছেন বাবুর শরিরে একাধিক ক্ষতের চিহ্ন পাওয়া গেছে বলে তিনি জানান।

 

ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম জানান, শুক্রবার সকালে স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে বলিভদ্রপুর এলাকার ধানক্ষেত থেকে হাছেন বাবু (৩২) নামে ওই ভ্যান চালকের গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয় এবং ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023