শিরোনাম :
কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, বগুড়ায় দুই কারখানাকে জরিমানা বগুড়ার ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, কারণ খুঁজতে ইউএনওদের নির্দেশ অশান্তি ভুলে পরিবর্তনের হাত ধরেছে নন্দীগ্রাম, হলদি নদীতে সেতু

স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে গণধিক্কার ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অযোগ্য আখ্যা দিয়ে তার কুশপুত্তলিকা দাহ করেছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ শেষে এই কুশপুত্তলিকা দাহ করেন তারা।

 

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে যখন একের পর এক নারী ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ ও খুনের ঘটনা ঘটছে তখন যার কাছে মানুষ নিরাপত্তা বিধানের জন্য আবেদন জানাবে সেই স্বরাষ্ট্রমন্ত্রী জাতির সামনে হতবাক করা বক্তব্য বক্তব্যে জানান দিলেন, ‘কোন দেশের নারী ধর্ষণ হয় না।’ অর্থাৎ নারী ধর্ষণের ঘটনা অত্যন্ত স্বাভাবিক। তার বক্তব্যে সাহস পেয়ে দ্বিগুণ উৎসাহে যুবলীগের কুলাঙ্গাররা পাকিস্তানি নির্মমতাকেও হার মানিয়ে নোয়াখালীতে ঘরে ঢুকে পরিবারের লোকজনের সামনে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। এই ঘটনায় অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। জনগণের এই চরম দুঃসময়ে নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে জনগণ ঘৃণাভরে বর্জন করেছে।

 

সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করা হয়।

 

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সালমান সিদ্দিকী, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের নগর সদস্য নাজনীন আক্তার শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023