শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

করোনায় নতুন করে মৃত্যু ২২, শনাক্ত ১৫৪১

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

দেশে মহামারী করোনায় সংক্রমিত হয়ে ২৪ ঘণ্টায় আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৮১ জনে।

 

একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও এক হাজার ৫৪১ জনের মধ্যে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল তিন লাখ ৪৫ হাজার ৮০৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯২৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৫২ হাজার ৩৩৫ জনে।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে করোনায় মৃত ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা জানানোর পাশাপাশি বলা হয়, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৫টি পরীক্ষাগারে ১২ হাজার ৮১৪টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৭৩০টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৬ হাজার ৫০৯-এ।

 

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী ছয়জন। এদের মধ্যে চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব ১২ জন ছিলেন।

 

ঢাকা বিভাগের ছিলেন ১৩ জন, চট্টগ্রাম বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের একজন , খুলনা বিভাগের একজন, সিলেট বিভাগের দুইজন, রংপুর বিভাগের একজন এবং ময়মনসিংহ বিভাগের ছিলেন একজন। হাসপাতালে মৃত্যু হয়েছে ২১ জনের এবং অপরজন বাসায় মারা যান।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ১১ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ২৫ শতাংশ। মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭২ দশমিক ৯৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে পুরুষ তিন হাজার ৮০৪ জন (৭৭ দশমিক ৯৩ শতাংশ) এবং নারী এক হাজার ৭৭ জন (২২ দশমিক ০৭ শতাংশ)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023