শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ইউএনও’র ওপর দুর্বৃত্তদের হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম (৩৫) এবং তঁর বাবা ওমর শেখ (৭২) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। তাদের উভয়েই আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

ইউএনও ওয়াহিদার অবস্থার অবনতি হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে।

 

ইউএনও’কে হামলার ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত আড়াইটায় তার সরকারি বাসভবনে। ২/৩ জন দুর্বৃত্ত প্রহরীকে আটকে রেছে মইয়ের সাহায্যে ভেন্টিলেটর দিয়ে তার বাসভবনে প্রবেশ করে। এর পর দুর্বৃত্তরা ইউএনও ওয়াহিদা  খানম (৩৫)কে হাতুড়ি ধরনের কোন অস্ত্র দিয়ে  এলোপাতাড়ি আঘাত করে। এ সময় বাসায় অবস্থানরত তার পিতা মুক্তিযোদ্ধা ওমর শেখ (৭২) এগিয়ে এলে তাকেও দুর্বৃত্তরা আঘাত করে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে, কোন কারণ এখনও জানা যায়নি।

 

প্রশাসনের ধারনা, ইউএনও ওয়াহিদা খানমকে হত্যার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে।তবে, কি কারণে তা এখনো অনুমান করা যায়নি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, দুর্বৃত্তদের ধরার প্রক্রিয়া চলছে।

 

ঘটনাস্থল পরিদর্শক করেছেন, স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক, দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন (বিপিএম এবং পিপিএম বার)সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023