শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বিমানবন্দরের ফ্লোরে বসে আবুধাবিফেরত যাত্রীদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৭ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লোরে বসে বিক্ষোভ করেছেন আবুধাবিফেরত প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীরা রোববার আবুধাবিতে গেলে দেশটির বিমানবন্দর থেকে তাদের ফেরত পাঠানো হয়। সোমবার সকালে বিমানের ফ্লাইটে ৬৮ জন বাংলাদেশে পা রাখার পর থেকেই আবুধাবিতে ফিরতে বিক্ষোভ করছেন। এজন্য তারা সরকারের হস্তক্ষেপ চেয়েছেন।

 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা একটি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা জাগো নিউজকে বলেন, প্রবাসীরা সকাল সাড়ে ১১টায় আবুধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন। এরপর স্বাস্থ্য পরীক্ষার জন্য অপেক্ষারত অবস্থায় তারা মাটিতে বসে বিক্ষোভ করেন। আবুধাবি ফিরতে সরকারের হস্তক্ষেপ চান।

 

বিক্ষোভের কারণ হিসেবে তিনি জানান, প্রবাসীরা আবুধাবির যে এজেন্সি বা কোম্পানি বা স্পন্সরের মাধ্যমে দেশটিতে গিয়েছেন, সম্প্রতি আবুধাবি সরকার সেসব এজেন্সির অনুমোদন বাতিল করে দেয়। তাই তাদের ঢুকতে দেয়া হয়নি। এছাড়াও আমিরাত সরকারের নিয়ম অনুযায়ী, এয়ারলাইন্সগুলোকে তাদের যাত্রীদের নিয়ে আসার পূর্বে আবুধাবি ইমিগ্রেশন থেকে অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন (এপিআই) নিতে হয়। কিন্তু বিমান ঢাকা থেকে আসার আগে কতজন যাত্রী নিয়ে আসছেন এবং যাত্রী কারা ছিলেন সে তথ্য আবুধাবি ইমিগ্রেশনকে না দেয়ায় অনেককে ফেরত দেয়া হয়েছে। যাত্রীদের মধ্যে ৫ জনের স্পন্সর বিমানবন্দরে উপস্থিত হওয়ায় তাদের প্রবেশের অনুমতি দেয় আবুধাবি। বাকিদের ফেরত পাঠানো হয়।

 

তিনি আরও বলেন, আমরা প্রবাসীদের সঙ্গে কথা বলে তাদের বোঝানোর চেষ্টা করছি। স্বাস্থ্য পরীক্ষা শেষে কয়েকজন চলে গেছেন। অনেকে এখনও (সর্বশেষ দুপুর ৩টা) আছেন বলে জানান ওই নিরাপত্তা কর্মকর্তা।

 

বিমানবন্দরের আরেক কর্মকর্তা বলেন, বিক্ষোভের সময় অনেকেই প্রতারিত হয়ে কান্নাকাটি করছিল। তারা কখন এবং কিভাবে আবার আমিরাতে ফিরবেন তার নিশ্চয়তা চেয়ে সরকারের হস্তক্ষেপ এবং তাদেরকে বিনামূল্যে নতুন টিকিট প্রদানের আবেদন করেছেন। কর্তৃপক্ষের নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে বসে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাদের কয়েকজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023