শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফলক উন্মোচন মধ্য দিয়ে ফিতা কেটে অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম (এমপি)।
উদ্বোধন শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের উদ্যোশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বক্তব্যে তিনি ইউনিয়ন পরিষদের কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও জনবান্ধবভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্থানীয় জনগণের সেবা নিশ্চিত করা এবং পরিষদের কার্যক্রমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
পরে তিনি পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।