শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাদ আছর শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ​সংবাদসূত্রে জানা যায়, বিকেলে পৌর এলাকার প্রধান প্রধান সড়কে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মীর মুগ্ধ স্কোয়ারে গিয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

​সমাবেশে বক্তব্য প্রদানকালে শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ বলেন, দেশের বিদ্যমান স্থিতিশীলতা বিনষ্ট করা এবং নতুন করে অস্থিতিশীল পরিবেশ তৈরির যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। একই সাথে দেশবিরোধী সকল চক্রান্ত রুখে দিতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। ​প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ ও অধ্যাপক নজরুল ইসলাম।​

পৌর বিএনপি, সাধারণ সম্পাদক আব্দুল করিম ও সাংগঠনিক সম্পাদক আবু তাহের। ​উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, আঃ জোবায়ের, সামিউল আলিম আক্কাস; পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, মাহাদী হাসান তমাল ও আতিকুর রহমান সুজন।

​উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম ও সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুইনমুর রহমান মুন; পৌর ছাত্রদলের সভাপতি আল-আমিন, শাকিব, সাদ্দাম, নাছির, ইমন, আসিফ, আলিফ, বাইজিদ, মোস্তাফিজ, সজিব, মেহেদী, সিহাম ও পলাশসহ অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023