শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ভোগান্তিতে নগরবাসী
বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ
রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

বগুড়া জেলায় দাপিয়ে বেড়াচ্ছে বিদ্যুৎখেকো প্রায় দেড় লাখ অবৈধ অটোরিকশা ও ইজিবাইক। চার্জার ব্যাটারির মাধ্যমে পরিচালিত এসব যানবাহনে প্রচুর পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। আইনের তোয়াক্কা না করে দিন দিন বেড়েই চলেছে এসব অটোরিকশার সংখ্যা। এতে শুধু বিদ্যুতের অপচয়ই হচ্ছে না, প্রতিনিয়ত সড়কে ঘটছে দুর্ঘটনাও।

 

 

অটোরিকশা ও ইজিবাইকের দাপটে তীব্র হচ্ছে যানজট। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগছে ঘণ্টার পর ঘণ্টা। ফলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বগুড়া সিটির প্রশাসক এম আর ইসলাম স্বাধীন দায়িত্ব নেওয়ার পর যানজট নিরসনে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণসহ প্রতিদিন চালানো হচ্ছে ফুটপাত দখলমুক্তকরণ অভিযান। তবে শতচেষ্টাতেও থামানো যাচ্ছে না অবৈধ যানবাহনের দৌরাত্ম্য।বাংলাদেশ বিআরটিএ বগুড়া সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ হারুন উর রশিদ ইনকিলাবকে জানান, জেলায় বাস-মিনিবাস মিলে বৈধ লাইসেন্স রয়েছে ২১৮টির, ট্রাক ও মিনিট্রাকের লাইসেন্স আছে ৫ হাজার ৬৯২টি। বৈধ সিএনজিচালিত অটোরিকশা ৭ হাজার ৭৫৮টি হলেও অবৈধ রয়েছে প্রায় ১৫ হাজার। এ ছাড়া নিবন্ধিত মোটরসাইকেল আছে ১ লাখ ৪০ হাজার। জেলায় প্রায় দেড় লাখ অটোরিকশা রয়েছে, যার মধ্যে সিটি করপোরেশন এলাকায় চলে ২০ থেকে ২২ হাজার। প্রতিদিন সকালে আশপাশের বিভিন্ন উপজেলা থেকে আরও কয়েক হাজার অটোরিকশা শহরে প্রবেশ করে রাতে ফিরে যায়। সব মিলিয়ে প্রতিদিন অন্তত ৫০ হাজার অটোরিকশা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দাপিয়ে বেড়ায়। এর সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই অর্ধেকের বেশি বাস ও করতোয়া গেটলক বাস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023