শিরোনাম :
দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, বগুড়ায় দুই কারখানাকে জরিমানা বগুড়ার ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, কারণ খুঁজতে ইউএনওদের নির্দেশ অশান্তি ভুলে পরিবর্তনের হাত ধরেছে নন্দীগ্রাম, হলদি নদীতে সেতু নন্দীগ্রামে ২৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নোটিস, কেন এই সিদ্ধান্ত, জানালেন CMOH দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চায় ঢাকা বগুড়ায় ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি হারানো ৬৯ মোবাইল মালিকদের ফিরিয়ে দিল বগুড়ার এপিবিএন এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, গড় পাশের হার ৬২.২৫ শতাংশ

অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, বগুড়ায় দুই কারখানাকে জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি তৈরির অপরাধে দুটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত শেরপুরের ঘোষপাড়া এলাকার চৈতি দধি ভান্ডার ও প্রান্ত দধি ভান্ডার নামের দুটি দই-মিষ্টির কারখানায় যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানের সময় দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি করা হচ্ছে। তৈরি করা দই ও মিষ্টি খোলা অবস্থায় ফেলে রাখা হয়েছে এবং সংরক্ষিত মিষ্টির মধ্যে পোকা ভাসছে।

 

এসময় পোড়া তেল দিয়ে খাবার তৈরি এবং কারখানার কর্মীদের স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ পান কর্মকর্তারা। পরে অপরাধ স্বীকার করায় শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করেন।

 

অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল এবং শেরপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার।

 

জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এই অভিযান। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটিকে সরকারি আইন ও বিধিমালা মেনে পরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023