শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

হারানো ৬৯ মোবাইল মালিকদের ফিরিয়ে দিল বগুড়ার এপিবিএন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১০ আগস্ট, ২০২৬

বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাইবার ক্রাইম সেলের তৎপরতায় ৬৯টি হারানো মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ৪-এপিবিএন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মালপত্র ও টাকা মালিকদের হাতে তুলে দেন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) শহীদ আবু সরোয়ার।বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গত জুলাই মাসে বগুড়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হারানো বিভিন্ন ব্র্যান্ডের ৬৯টি মোবাইল ফোন উদ্ধার করে সাইবার ক্রাইম সেল, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৭৪ হাজার ৭১৬ টাকা। এ ছাড়া বিকাশ ও অন্যান্য মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া দুটি ঘটনার তদন্ত করে মোট ৪৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

 

রোববার আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ও অর্থ হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪-এপিবিএনের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মধুসুদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার তৌফিকুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার নাসির উদ্দীন মণ্ডলসহ ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023