শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল নন্দীগ্রামের স্কুলছাত্রের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

বগুড়ার নন্দীগ্রামের এক স্কুলছাত্র নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল এলাকায় নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে মর্মান্তিকভাবে মারা গেছে। শুক্রবার (৭ আগস্ট) সরকারি ছুটির দিনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার, বিদ্যালয় এবং পুরো নন্দীগ্রাম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিক্ষার্থীর নাম আপন (১৩)। তিনি নন্দীগ্রাম পূর্বপাড়ার বাসিন্দা আলমগীর হোসেন হিনড্রিসের ছেলে এবং নন্দীগ্রাম মা কেজি অ্যান্ড হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, সরকারি ছুটির দিন উপলক্ষে নন্দীগ্রাম মা কেজি অ্যান্ড হাইস্কুলের ১৫ থেকে ১৬ জন শিক্ষক নাটোরের পাটুল এলাকায় নৌকা ভ্রমণে যান। নিহত আপনের দুই বড় বোন ওই বিদ্যালয়ের শিক্ষক হওয়ায় তারা ছোট ভাই আপনকেও সঙ্গে নিয়ে যান।

ভ্রমণের একপর্যায়ে পাটুল ৭ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামলে হঠাৎ পা পিছলে গভীর পানিতে পড়ে যায় আপন। সাঁতার না জানায় মুহূর্তের মধ্যেই সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম মা কেজি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক শামীম হোসেন জানান, ছুটির দিন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষকরা নৌকা ভ্রমণে গিয়েছিলেন। আপনের দুই বোনও তাদের সঙ্গে ছিলেন। গোসল করার সময় পা পিছলে গভীর পানিতে পড়ে যাওয়ার পর সাঁতার না জানায় তার মৃত্যু হয়।

মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। পরিবারে নেমে এসেছে শোকের মাতম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023