শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

শনিবার বগুড়ায় আসছেন সাত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা তিন মন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

বগুড়ায় একদিনের সফরে আগামী শনিবার (৮ আগস্ট) আসছেন সাতটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রী। উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং ব্যবসায়ী নেতাদের অনুষ্ঠানে অংশ নেওয়াসহ দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তারা।

 

সফরসূচি অনুযায়ী, বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি শনিবার বগুড়ায় অবস্থান করবেন।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে তিন মন্ত্রী বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এছাড়া তারা বগুড়া শাহ ফতেহ আলী সেতুর উদ্বোধন, শাকপালা পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন, বগুড়া সড়ক জোনের উদ্বোধন, বিসিক শিল্প পার্কের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন এবং বিসিকের শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

 

তিন মন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং আয়োজক প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি এবং শিল্প-বাণিজ্য খাতের সম্ভাবনা নিয়ে এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। স্থানীয় ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও সফরটি ঘিরে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023