গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা অপসারণের কাজের জন্য মঙ্গলবার সকাল থেকে টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (৩ আগস্ট) ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) পক্ষ থেকে এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঝড়-বৃষ্টির সময়ে বিদ্যুৎ বিভ্রাট কমাতে এবং গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়া নিশ্চিত করতেই ১১ কেভি ভার্সিটি ফিডারের আওতাধীন বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এই রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত টানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।