স্টাফ রিপোর্টার
শিবগঞ্জের করতকোলায় যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক জমজমাট নাইট ক্রিকেট টুর্নামেন্ট। খেলাকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণ, দর্শকদের উচ্ছ্বাস আর মনোমুগ্ধকর আয়োজন টুর্নামেন্টটিকে পরিণত করে এক মিলনমেলায়।
টুর্নামেন্টে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জননেতা জনাব তাহেরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ জাহিদ হাজী, বিশিষ্ট ইটভাটা ব্যবসায়ী আমিনুর ইসলাম, ফিদা হাসান লিমন, সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা ওবায়দুল ইসলাম খোকন, ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, পরিবহন ব্যবসায়ী ও সমাজসেবক তুহিন ইসলাম, ব্যবসায়ী মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ নেতা ও সাবেক রায়নগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল-আমিন হাসান, যুবদল নেতা শাবলু ইসলাম, জাকিরুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ জুল, শাওন ইসলাম, পিন্টু, রিজানুর রহমান প্রমুখ। খেলাকে কেন্দ্র করে স্থানীয় যুবসমাজের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। রাতভর দর্শকদের উপস্থিতিতে মাঠ ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে ঐক্যবদ্ধ সমাজ গঠনই তাদের মূল লক্ষ্য।
টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে একটি বড় ছাগল তুলে দেন জননেতা তাহেরুল ইসলাম। এসময় তিনি বলেন, যুবসমাজকে সুস্থ বিনোদন ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে