শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

শাজাহানপুরে ওমরদিঘী পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলার ওমরদিঘী পশুর হাটে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনিয়মের সত্যতা পাওয়ায় হাটের ইজারাদারকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিকেল ৫টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের ওমরদিঘী পশুর হাটে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে সরকার নির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে। পরে অভিযোগের ভিত্তিতে হাটে অভিযান চালিয়ে বিষয়টির সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় হাটের ইজারাদারকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে সরকারি নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত হাসিল আদায় না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
স্থানীয়দের মতে, কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ প্রায়ই ওঠে। এ ধরনের অভিযান হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং ক্রেতা-বিক্রেতাদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023