শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

আদালতের রায়ে ক্ষোভ
শুল্ক না থাকলে ‘পুরোপুরি ধ্বংস হয়ে যেত’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প
রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

ডিজিটাল আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে আরোপ করা শুল্ক অবৈধ ঘোষণা করে ফেডারেল আপিল আদালতের রায়ের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এসব শুল্ক না থাকলে যুক্তরাষ্ট্র পুরোপুরি ধ্বংস হয়ে যেত এবং সামরিক শক্তিও ভেঙে পড়ত। সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ট্রাম্প সতর্ক করে বলেছেন, তার প্রশাসনের আরোপ করা শুল্ক না থাকলে যুক্তরাষ্ট্র “পুরোপুরি ধ্বংস হয়ে যেত” এবং দেশের সামরিক শক্তি “তাৎক্ষণিকভাবে নিশ্চিহ্ন হয়ে যেত”। যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত সম্প্রতি ট্রাম্প প্রশাসনের আরোপ করা বেশিরভাগ শুল্ক আইনসঙ্গত নয় বলে রায় দেওয়ার পর স্থানীয় সময় রোববার তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে পোস্ট করে আদালতের রায়ের কঠোর ভাষায় সমালোচনা করেন। তিনি লেখেন, “শুল্ক ছাড়া এবং ইতোমধ্যে আমরা যে ট্রিলিয়ন ডলার রাজস্ব সংগ্রহ করেছি তা ছাড়া, আমাদের দেশ পুরোপুরি ধ্বংস হয়ে যেত, আর সামরিক শক্তি মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যেত।” তিনি আরও বলেন, “৭-৪ ভোটে ‘চরম বামপন্থি বিচারপতিরা’ এসব শুল্ক বাতিলের পক্ষে রায় দিয়েছেন। তবে একজন ডেমোক্র্যাট বিচারপতি, যাকে ওবামা নিয়োগ দিয়েছিলেন, সাহসিকতা ও দেশপ্রেম দেখিয়ে যুক্তরাষ্ট্রকে রক্ষার পক্ষে ভোট দিয়েছেন। তার প্রতি আমি কৃতজ্ঞ।”

সিএনএন জানায়, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্কিট কোর্ট অব আপিলস ট্রাম্প প্রশাসনের আরোপ করা একাধিক শুল্ক অবৈধ ঘোষণা করে। আদালত রায়ে জানায়, প্রেসিডেন্ট জরুরি ক্ষমতা আইনের অপব্যবহার করে এ শুল্ক আরোপ করেছিলেন, যা অভূতপূর্ব মাত্রায় নির্বাহী ক্ষমতার সীমালঙ্ঘন। সংবিধান অনুযায়ী কর ও শুল্ক আরোপের ক্ষমতা কংগ্রেসের হাতে। তবে আদালত জানিয়েছে, আপাতত শুল্ক বহাল থাকবে। রায়ের কার্যকারিতা অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে, যাতে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে আপিল করতে পারে।

এর আগে গত শুক্রবারও ট্রাম্প আদালতের সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করেছিলেন। তিনি ট্রুথ সোশালে লিখেছিলেন, “সব শুল্ক এখনো বহাল আছে! একটি অত্যন্ত পক্ষপাতদুষ্ট আপিল আদালত ভুলভাবে বলেছে এগুলো বাতিল হওয়া উচিত। কিন্তু তারা জানে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জিতবে। এই শুল্ক তুলে দেওয়া হলে দেশ বিপর্যয়ের মুখে পড়বে, আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে। কিন্তু আমাদের শক্ত থাকতে হবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023