শিরোনাম :
১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির

সাবেক এমপি বাহার ও মেয়ে সাবেক মেয়র সূচনা কলকাতায় আটক,বিশেষ তদ্বিরে মুক্তি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে,বিশেষ করে মাহবুবুল আলম হানিফ ও শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের তৎপরতায়,রবিবার ভোরে কলকাতা পুলিশ বাহার ও তার মেয়েকে ছেড়ে দেয়। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে আটক করেছে কলকাতা পুলিশ। গত শনিবার (২৩ আগস্ট) রাজারহাট থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। তবে পরদিনই রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা ছাড়া পান বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে,বিশেষ করে মাহবুবুল আলম হানিফ ও শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের তৎপরতায়,রবিবার ভোরে কলকাতা পুলিশ বাহার ও তার মেয়েকে ছেড়ে দেয়।এর আগে, পূর্ণিমা রানী শীল লগ্নজিতা নামে এক তরুণী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে পোস্ট দিলে বিষয়টি আলোচনায় আসে। তার অভিযোগে বলা হয়, ২০২১ সালে দুর্গাপূজার সময় কুমিল্লার একটি মণ্ডপে কোরআন রাখার ঘটনায় সরাসরি বাহার জড়িত ছিলেন। সেই ঘটনার পর সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে।

তরুণীর দাবি, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় নিরাপত্তাহীনতার কারণে দেশ ছাড়তে বাধ্য হলেও বাহার নিজে পরিবার নিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, যিনি বাংলাদেশের ভেতরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার নেপথ্যে ছিলেন, তিনি কীভাবে আজ ভারতের মাটিতে নিরাপদে অবস্থান করছেন? এ বিষয়ে কলকাতা পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে গ্রেপ্তার-পরবর্তী দ্রুত মুক্তি পাওয়া নিয়ে স্থানীয় মহলে নানা প্রশ্ন উঠেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023