শিরোনাম :
১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির

১৯৪৬ সালে ঘটে যাওয়া কলকাতা ও নোয়াখালী দাঙ্গা নিয়ে ভারতে চলছে চরম বিতর্ক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২০ আগস্ট, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:একান্ন বছর বয়সী বিবেক অগ্নিহোত্রী বলিউডের অপেক্ষাকৃত তরুণ পরিচালকদের অন্যতম, যদিও একটি বিশেষ ধারার চলচ্চিত্র তৈরির জন্যই তার পরিচিতি। ২০২১ ও ২০২৩ সালে তার নির্মিত পরপর দু’টি ছবি – ‘তাসখেন্দ ফাইলস’ ও ‘দ্য কাশ্মীর ফাইলস’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, তা ছাড়া দেশের চলচ্চিত্র সেন্সর বোর্ডেরও সদস্য তিনি। তিনি গত প্রায় মাসখানেক ধরে তার টুইটার ও ফেসবুক অ্যাকাউন্ট থেকে ১৯৪৬ সালের অক্টোবরে ঘটে যাওয়া নোয়াখালীর সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে একের পর এক পোস্ট করে চলেছেন – সঙ্গে তখনকার বিখ্যাত ‘বন্দে মাতরম’ পত্রিকার মাস্টহেডে সেগুলোকে শিরোনামের আকারে সাজিয়ে।

এর কোনওটায় তিনি লিখেছেন : ‘লক্ষ্মীপুজোর রাতে হিন্দু গণহত্যা সংঘটিত হয় গোলাম সারওয়ার ও তার ভাই ছোট মিঁয়ার ষড়যন্ত্রে’। কোনওটায় আবার জানাচ্ছেন, ‘গোলাম সরকারের হাড় হিম করা ফতোয়া : সুচেতা কৃপালনীকে ধর্ষণ করলেই মিলবে ‘গাজী’ খেতাব!’ প্রসঙ্গত, সুচেতা কৃপালনী ছিলেন মোহনদাস গান্ধীর অনুগামী তরুণ কংগ্রেস নেত্রী, যিনি দাঙ্গা ঠেকানোর মিশন নিয়ে তখন নোয়াখালীতেই। অন্য দিকে গোলাম সারোয়ার হুসেইনি তখন ছিলেন নোয়াখালীর শ্যামপুর দায়রা শরীফের গদ্দিনশীর পীর এবং নোয়াখালি কৃষক সমিতির অত্যন্ত প্রভাবশালী মুসলিম নেতা।
বিবেক অগ্নিহোত্রী আর একটি পোস্টে লিখেছেন : ‘নোয়াখালীতে কংগ্রেস নেতার বাড়িতে হামলা করে তার ছেলেকে খুন, জ্বালিয়ে দেওয়া হলো দলের অফিস’। এবং এরকম আরও অজস্র।

কিন্তু এত পুরনো একটি ঘটনা নিয়ে আচমকা পরিচালকের এই আগ্রহের কারণ কী? আসলে ‘ফাইলস ট্রিলজি’-তে বিবেক অগ্নিগোত্রীর তৃতীয় ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ ভারতে মুক্তি পেতে যাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর, সেই ছবির প্রচার ও প্রোমোশনের জন্যই এই তুমুল সোশ্যাল মিডিয়া ক্যামপেইন। আমেরিকার বিভিন্ন শহরে এই ছবির প্রিমিয়ার হয়ে গেছে ইতিমধ্যেই, ভারতেও ছবির আনুষ্ঠানিক ট্রেলার লঞ্চ করা হয়েছে গত ১৬ অগাস্ট – উনআশি বছর আগে যে দিনটিতে অবিভক্ত বাংলার রাজধানী কলকাতায় মুসলিম লীগ ‘ডাইরেক্ট অ্যাকশনে’র ডাক দিয়েছিল।

বিবেক অগ্নিহোত্রী ছবিটি তৈরিই করেছেন ভারতে দেশভাগের ঠিক আগের বছর যেভাবে কলকাতায় ভয়াবহ দাঙ্গায় (‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’) হাজার হাজার হিন্দু ও মুসলিম প্রাণ হারিয়েছিলেন এবং সেই দাঙ্গার ঝড় আছড়ে পড়েছিল নোয়াখালীতে – সেই মর্মান্তিক কাহিনি নিয়ে। কিন্তু পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জীর সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে, ওই রাজ্যে ছবিটিকে কোনও সিনেমা হলেই প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না – অগ্নিহোত্রী যার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023