শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঘোষিত জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশ জামায়াত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পাঠ করা ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে জামায়াতে ইসলাম হতাশ বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. মোহাম্মদ তাহের।

মঙ্গলবার (০৫ আগস্ট) সন্ধ্যায় জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে দেয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি। ডা. মোহাম্মদ তাহের বলেন, আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতি হতাশ। কারণ ঘোষণাপত্র সংবিধানে স্থান দেয়া দরকার ছিল। ৫ আগস্ট থেকে এই ঘোষণাপত্র বাস্তাবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই।

তিনি আরও বলেন, আন্দোলনে শহিদ পরিবার কিংবা পঙ্গু যারা আছে তাদের বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা নেই ঘোষণাপত্রে। যারা শহিদ হয়েছে বা আহত হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির কথা ছিল, তাদের ভাতা দেয়ার কথা ছিল। এসব কোনো বিষয়েই ঘোষণাপত্রে স্পষ্ট নির্দেশিকা নেই। এসব কারণে আমরা হতাশ। জামায়াতের এই নেতা আরও বলেন, এ বিষয় নিয়ে আমাদের দলের নির্বাহী মিটিংয়ের পরে আমরা বিস্তারিত প্রতিক্রিয়া দেব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023