শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

জামায়াত আমীরের হৃদযন্ত্রে ৩টি ব্লক,দেশেই করবেন বাইপাস সার্জারি,আজ সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে ৩টি ব্লক ধরা পড়েছে। তার বাইপাস সার্জারির প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ বিষয়ে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সিদ্ধান্ত নেয়া হবে। জামায়াত আমীরের ব্যক্তিগত সেক্রেটারি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডা. শফিকুর রহমানের এনজিওগ্রাম করার পর হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন।

এর আগে, গত ১৯ জুলাই বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলটির সমাবেশে বক্তৃতা দেয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। তখন মঞ্চে উপস্থিত অন্যান্য নেতারা দৌঁড়ে আসেন এবং তাকে ঘিরে ধরেন। এরপর বক্তৃতা দিতে আবারও ডায়াসে দাঁড়ান তিনি। তখন ফের পড়ে যান তিনি। তারপর বসেই বক্তৃতা দেন তিনি। এরপর তাকে রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে বাড়ি ফেরেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023