মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:আজ শনিবার (২৬ জুলাই) বগুড়া সদর উপজেলার কৈচর বাজার এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ যুবক গুরুতর আহত হয়েছে। আহত যুবকদ্বয় হলো বগুড়া শহরের কামারগাড়ি এলাকার মো: মাহতাব উদ্দিনের ছেলে মোঃ নয়ন ইসলাম (২০), ও একই এলাকার আরিফুল ইসলামের ছেলে মো: রহিত ইসলাম (২১)।
আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়।