শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপি শাম্মীর বাসায় চাঁদা দাবি, আটক ৫

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার রাতে তাদের আটক করে থানায় নেওয়া হয়। পুলিশ বলছে, সমন্বয়ক পরিচয় দিয়ে তারা চাঁদা দাবি করেছিলেন। আটকরা হলেন- মো. সিয়াম, সাদমান সাদাব, আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ।

গুলশান থানা পুলিশ জানিয়েছে, সাবেক এমপি শাম্মী আহমেদ গুলশান ৮৩ নম্বর একটি সড়কে বসবাস করেন। কিছু দিন আগে সমন্বয়ক পরিচয়ে কয়েকজন শাম্মীর বাসায় যান। তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা আদায় করেন তারা। আজ সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ কয়েকজনকে সঙ্গে করে শাম্মীর বাসায় গিয়ে তার স্বামীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে খবর পেয়ে গুলশান থানা পুলিশ রিয়াদসহ পাঁচজনকে আটক করে।

গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, আজ দ্বিতীয় দফায় চাঁদাবাজি করতে গেলে পাঁচজনকে আটক করা হয়। আটক আব্দুর রাজ্জাক রিয়াদ জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, ১৭ জুলাই আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের গুলশানের বাসায় যান তাকে ধরতে। তখন শাম্মীর কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। শাম্মীরা তাদের ১০ লাখ টাকা দেন। আজ ফের চাঁদার টাকা আনতে গেলে ভুক্তভোগী পরিবার থানায় ফোন করে সহযোগিতা চান। তখন ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করা হয়। এদিকে চাঁদার টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, ১৭ জুলাই সকাল ১০টার দিকে একটি বাসার গেস্ট রুম থেকে টাকা বুঝে নিচ্ছে দুই যুবক। গুলশান থানা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, ভিডিওটি গুলশানের ৮৩ নম্বর রোডের শাম্মীর বাসার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023