শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ার শিবগঞ্জে আনারুল হত্যা মামলায় আজিজারের যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট: বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামে ২০০২ সালে সংঘটিত আলোচিত আনারুল ইসলাম হত্যা মামলায় আদালত অভিযুক্ত আসামি আজিজার রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে। বুধবার ( ২৩ জুলাই) বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৭ এর বিজ্ঞ বিচারক রাজু আহমেদ এই রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ১ জুন রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে আনারুল ইসলাম তার ভগ্নিপতির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন। কৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ির উঠানে পৌঁছামাত্র পূর্ব শত্রুতার জেরে আসামি আজিজার রহমান তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন চিৎকার শুনে ছুটে এসে আজিজারকে রক্তমাখা ছোরাসহ হাতে নাতে আটক করে।

দীর্ঘদিন সাক্ষীদের হাজিরা না থাকায় বিচার কার্যক্রম দীর্ঘসূত্রতায় পড়লেও অবশেষে মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৭ এর বিজ্ঞ বিচারক রাজু আহমেদ। রায়ে আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করে। আদালতের নির্দেশ অনুযায়ী, জরিমানার ৯০ হাজার টাকা নিহত আনারুল ইসলামের পরিবারকে প্রদান ও অবশিষ্ট ১০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023