শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:বগুড়া সদর উপজেলার শাখারিয়া এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান নিরাপত্তা ও নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত (২৩ জুন) বগুড়া সদর সেনা ক্যাম্পে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে একটি টহল দল চালিতাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫টি দেশীয় অস্ত্র ও একটি ককটেল বোমা উদ্ধার করে। এরই ধারাবাহিকতায় বুধবার (২৫ জুন) রাত ১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল কৌশলগতভাবে পুণরায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

এ অভিযানে ২৬টি দেশীয় তৈরি অস্ত্র ও ১৬টি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধারসহ কিশোর গ্যাংয়ের দুইজন সক্রিয় সদস্য আসিফ ও শাওনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় এবং উদ্ধারকৃত অস্ত্র ও মোবাইল ফোন যথাযথ প্রক্রিয়ায় সদর থানায় হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর এ ধরনের সুশৃঙ্খল ও সুনির্দিষ্ট অভিযানের ফলে এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছে ও সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় জনগণের মাঝে সেনাবাহিনীর কার্যক্রমের প্রতি গভীর সন্তোষ ও ইতিবাচক প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023