শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়া সমবায় ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন বিএনপি নেতা রুবেল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:আবারো বগুড়া সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন করলেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি সমবায়ী নেতা এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল। গত ২৫ মার্চ অনুষ্ঠিতবগুড়া সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির পরপর চারটি সভায় অনুপস্থিত থাকায় ব্যাংকের বিগত চেয়ারম্যানের পদটি সমবায়  সমিতি বিধি ৩৯ এর ধারা মোতাবেক শুন্য ঘোষনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর বিধি অনুযায়ী সকল নিয়ম কানুন মেনে সর্বসম্মতিক্রমে এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেলকে

চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়। সেই ধারাবাহিকতায় (১৩ এপ্রিল) রবিবার দুপুরে ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান এইচ.এস. মাফতুন আহমেদ খান রুবেলকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার অর্পন করা হয়। এ সময় বগুড়া সমবায় ব্যাংক লিমিটেডের সকল পরিচালকবৃন্দ, কর্মকর্তা- কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য,এইচ.এস. মাফতুন আহমেদ খান রুবেল বিগত বিএনপি সরকারের আমলসহ পরবর্তী সময়েও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এরপর এবার দীর্ঘ ১৪ বছর পর আবারো এইচ.এস. মাফতুন আহমেদ খান রুবেল বগুড়া সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023