শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক বসাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:বাংলাদেশি পণ্যে শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা শুল্ক নীতির অংশ হিসেবে বাংলাদেশি পণ্যে এই আমদানি কর আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে, ঢাকার পণ্যে ওয়াশিংটনের আরোপিত শুল্ক ছিল গড়ে ১৫ শতাংশ। এ বিষয়ে একটি তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউজ।

যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিন পণ্যে বাংলাদেশের আরোপিত শুল্ক ছিল ৭৪ শতাংশ। অর্থনীতিবিদদের শঙ্কা, এতে বাংলাদেশের পোশাক খাতে বড় ধরনের প্রভাব পড়বে। এছাড়া, ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের চাপানো শুল্ক ২৬ শতাংশ। আর পাকিস্তানকে গুনতে হবে ২৯ শতাংশ। চীনা পণ্যে ৩৪ ভাগ শুল্ক বসিয়েছেন ট্রাম্প। ইউরোপিয়ান ইউনিয়নকে গুনতে হবে ২০ শতাংশ। এদিকে ১০ শতাংশ শুল্ক দেওয়া হয়েছে যুক্তরাজ্যের পণ্যে। ট্রাম্প এই শুল্ক আরোপের নাম দিয়েছেন লিবারেশন ডে ট্যারিফ। তালিকাভুক্ত দেশগুলো মার্কিন পণ্যে অন্যায্য শুল্ক আরোপ করেছিল বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023