শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সকালে পিকিং বিশ্ববিদ্যালয় (পিকেইউ) থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন। শনিবার (২৯ মার্চ) সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। এদিন পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. মুহাম্মদ ইউনূস। এর আগে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিক গাউন পরিয়ে দেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিকিং বিশ্ববিদ্যালয় কাউন্সিলের চেয়ারম্যান হি গুয়াংচাই। প্রসঙ্গত, গত বুধবার (২৬ মার্চ) চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফর শেষে আজ শনিবার (২৯ মার্চ) সন্ধায় প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023