শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ভারতীয় সংবাদ মাধ্যমের ভুয়া প্রতিবেদন নিয়ে যা বলছে সেনাবাহিনী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট : বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচারিত ভুয়া সংবাদের প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, ‘দ্যা ইকোনমিক টাইমস এবং দ্যা ইন্ডিয়া টুডেসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে অভ্যুত্থান ও বিশৃঙ্খলা নিয়ে প্রচারিত মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন আমাদের দৃষ্টিতে এসেছে। এই প্রতিবেদনগুলো মিথ্যা এবং বাংলাদেশ ও সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই প্রতীয়মান হচ্ছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধানের নেতৃত্বে শক্তিশালী ও ঐক্যবদ্ধ অবস্থান থেকে দেশের সংবিধানের প্রতি দায়িত্ব পালন করে যাচ্ছে। সেনাবাহিনীর চেইন অব কমান্ড শক্তিশালী অবস্থায় আছে। জ্যেষ্ঠ জেনারেলসহ বাহিনীর প্রত্যেক সদস্য সংবিধান, চেইন অব কমান্ড এবং দেশের জনগণের প্রতি তাদের আনুগত্যে অটুট আছেন।’

এতে আরও বলা হয়, ‘উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, দ্যা ইকোনমিক টাইমস বারবার এ ধরনের তথ্য বিভ্রাট তৈরির চেষ্টায় লিপ্ত আছে। গত ২৬ জানুয়ারি গণমাধ্যমটিতে একই ধরনের একটি ভুয়া প্রতিবেদন ছাপানো হয়েছিল। এ মানসিকতা গণমাধ্যমগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। এছাড়াও কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যম এবং অখ্যাত টেলিভিশনও এ ধরনের বানোয়াট ও মিথ্যা খবর প্রচার করছে, যা তথ্য বিভ্রাট তৈরি করছে। দায়িত্বশীল সাংবাদিকতার নীতি নৈতিকতাকে পাশ কাটিয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীর ও জনগণকে নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার কাজ করছে বলে প্রতীয়মান হচ্ছে।’ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা ভারতীয় এসব সংবাদ মাধ্যমকে আহ্বান জানাবো, দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দিয়ে যে কোনো ধরনের ভুয়া ও মিথ্যা খবর প্রচার থেকে বিরত থাকতে। আমরা আশা করব এ সব ক্ষেত্রে আইএসপিআরের বক্তব্য তারা প্রচার করবে। বাংলাদেশ সেনাবাহিনী সংক্রান্ত যে কোনো সঠিক ও অফিসিয়াল তথ্য দিতে আইএসপিআর সব সময়ই প্রস্তুত।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023