শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পলাতক গোপাল গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট : বগুড়ায় বাবা ছেলে মিলে স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ মার্চ) রাতে রাজশাহীর বাগমারা থানার হাসিনপুর এলাকায় র‍্যাব-১২ ও র‍্যাব-৫ যৌথ অভিযান চালিয়ে ছেলে গোপাল চন্দ্র দাসকে গ্রেপ্তার করে। এ মামলায় পলাতক রয়েছে গোপালের বাবা তুলসি দাস।মঙ্গলবার বেলা ১২টার দিকে র‌্যাব-১২ সিরাজগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার উসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি বগুড়ার সদর উপজেলার ফুলবাড়ি মগলিশপুরে তুলসি দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার উসমান গণি দৈনিক মুক্তজমিন ডিজিটালকে বলেন, বগুড়ার সদর উপজেলার ফুলবাড়ি মগলিশপুর এলাকায় এক স্কুলছাত্রীকে কৌশলে ঘরে ডেকে নিয়ে গোপাল চন্দ্র দাস ও তার বাবা তুলসি চন্দ্র দাস ধর্ষণ করে। এ ঘটনার পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার মা বিষয়টি জানতে পারেন এবং গত ৪ মার্চ বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। র‌্যাব-১২ ও র‌্যাব-৫-এর যৌথ অভিযানে গোপাল চন্দ্র দাসকে রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে বগুড়া সদর থানা সূত্রে জানা যায়, আসামি গোপাল চন্দ্র দাসকে মঙ্গলবার দুপুরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023