শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট :  মাগুরায় শিশু আসিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তিসহ দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভকারীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস। রবিবার রাত ১২টার দিকে ঢাবির সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাদের সঙ্গে যোগ দেন শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরাও। ধর্ষকদের প্রকাশ্য বিচার চেয়ে মশাল মিছিলও করেন তারা।

এসময় বিক্ষোভকারীদের নানা স্লোগানে কেঁপে ওঠে ঢাবি ক্যাম্পাস। ‘উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’-ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

মাগুরায় নির্যাতনের শিকার শিশু আসিয়া হাসপাতালের পিআইসিইউতে অচেতন পড়ে রয়েছে। টানা দুই দিন হয়ে গেল, এখনো তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা বলছেন, শিশুটির অবস্থা সঙ্কটাপন্ন। চাঞ্চল্যকর ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে মাগুরা সদর থানায় মামলাটি করেন শিশুটির মা। মামলায় এজাহারভুক্ত চার আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023