শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

গাবতলীতে ভয়াবহ আগুনে জ্বলছে বস্তি , নিয়ন্ত্রণে ফায়ার ফাইটারদের সহযোগিতায় সেনা সদস্যরা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট : রাজধানীর গাবতলীর শাহী মসজিদ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। বুধবার (৫ মার্চ) দিনগত রাত ৩টা ৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ৩টা ৮ মিনিটে গাবতলীতে অবস্থিত আব্দুল্লাহ বস্তিতে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ফায়ার ফাইটারকে ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতার জন্য ঘটনাস্থলে এসেছে সেনাবাহিনীর সদস্যরা।খোঁজ নিয়ে জানা গেছে, আগুনে এরই মধ্যে বস্তির একাধিক ঘর পুড়ে গেছে। বস্তিটির পাশে রয়েছে ইউরোপিয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাস। আগুন ছড়িয়ে পড়লে ক্যাম্পাসটিতে আগুন লাগার আশংকা করছেন স্থানীয়রা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023