শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

’তানভীর ইমামের বাড়ি’ বলে গুলশানে কার বাড়িতে তল্লাশি?

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৫ মার্চ, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে, সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক এমপি তানভীর ইমামের গুলশানের বাসা সন্দেহে একটি বাসায় অভিযানের নামে তল্লাশি চালিয়েছে কিছু যুবক। যারা এ কাজ করেছেন তাদের অভিযোগ, বাসাটিতে আওয়ামী লীগের দোসররা লুকিয়ে আছে এবং অবৈধ অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। ঘটনা শুরুর প্রায় ৩০ মিনিট পরে বাসাটিতে প্রবেশ করে গুলশান থানা পুলিশ। এরপর ওই যুবকরা বাসা থেকে বের হয়ে যান।

এর কিছুক্ষণ পর বাসাটির নিচে আসে সেনাবাহিনীর একটি টহল দল। পরে সেনাবাহিনীর সদস্যরা বাসাটিতে প্রবেশ করেন। ছাত্র-জনতা পরিচয় দেওয়া ব্যক্তিরা পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াই বাসাটিতে প্রবেশ করে তল্লাশি চালান। তবে বাসাটির একজন পরিচর্যাকারী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বাসাটি জনৈক রহমান সাহেবের মেয়ের। এইচটি ইমামের ছেলের নয়। বাসায় তিনি ও দুই নারী গৃহকর্মী ছাড়া কেউ নেই। হঠাৎ করে বেশ কয়েকজন আধাঘণ্টা ধরে লাথি দিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর লুটপাট করে চলে যায়। তল্লাশি চালানো বেশ কয়েকজন যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বাসাটিতে কেন তারা তল্লাশি চালালো এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কেন প্রবেশ করলো। এরই মধ্যে গুলশান থানার ওসিসহ গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023