শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

জামায়াত দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চায় : বগুড়ায় রফিকুল ইসলাম খান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৫ মার্চ, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী জাতিকে একটি দূর্নীতিমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ উপহার দিতে চায়। এই লক্ষ্যে জামায়াতের প্রতিটি নেতাকর্মী জীবনের মায়া ত্যাগ করে দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা কুরআন ও সুন্নাহর বিধানের আলোকে রাসুল (সা.) এর দেখানো পথেই একটি কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠা করতে চাই।

বুধবার (৫ মার্চ) বিকেলে স্থানীয় একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টীম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া জেলা আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার। শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন প্রমূখ।

শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতবৃন্দ, দৈনিক পত্রিকার সম্পাদক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ইফতার মাহফিলে অংশগ্রহন করেন। ইফতার পূর্বমুহুর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়। এর আগে রফিকুল ইসলাম খান বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023