শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

স্বৈরতন্ত্রকে বৈধতা দেওয়ার আর কোনো বয়ান যেন দেশে তৈরি না হয় : প্রেস সচিব

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল : স্বৈরতন্ত্রকে বৈধতা দেওয়ার আর কোনো বয়ান যেন দেশে জীবনে তৈরি না হয় সে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই’ এর আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। শফিকুল আলম বলেন, উদাহরণ তৈরি করতেই অন্তর্র্বতী সরকার বারবার ভুল-ত্রুটি, অন্যায় থাকলে; জোর গলায় বলার ও লেখার আহ্বান জানাচ্ছে। নতুন বাংলাদেশে চাওয়া দায়িত্বশীল ও গঠনমূলক সমালোচনার সাংবাদিকতা। যা প্রত্যেক সরকারকেই যেন কাঠগড়ায় দাঁড় করায়। প্রেস সচিব জানান, শনিবার ঐকমত্য কমিশনের মাধ্যমে অন্তর্র্বতী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। সব রাজনৈতিক দল, সিভিল সোসাইটিসহ সবাই এখানে তাদের ভূমিকা রাখুক।

তিনি বলেন, এমন একটি বাংলাদেশ চাওয়া, যেখানে ফ্যাসিবাদের বয়ান কেউ প্রতিষ্ঠা করবে না, অন্ধভাবে দলকে অনুসরণ করবে না। নেতা খুন করছে অথচ তাকে সমর্থন করছে এমন রাজনৈতিক কাঠামো যেন বাংলাদেশে না থাকে। আওয়ামী লীগের আমলে যারা বয়ান তৈরি করে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছে তাদের চিহ্নিত করতে ব্যক্তিগত উদ্যোগের আহ্বানও জানান প্রেস সচিব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023