শিরোনাম :
বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, বগুড়ায় দুই কারখানাকে জরিমানা বগুড়ার ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, কারণ খুঁজতে ইউএনওদের নির্দেশ অশান্তি ভুলে পরিবর্তনের হাত ধরেছে নন্দীগ্রাম, হলদি নদীতে সেতু নন্দীগ্রামে ২৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নোটিস, কেন এই সিদ্ধান্ত, জানালেন CMOH দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চায় ঢাকা বগুড়ায় ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি হারানো ৬৯ মোবাইল মালিকদের ফিরিয়ে দিল বগুড়ার এপিবিএন

বগুড়ায় অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনের জন্য বগুড়া জেলা দল গঠনের লক্ষ্যে ৭ দিনব্যাপী অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। মঙ্গলবার ৪ (ফেব্রুয়ারী) সকালে শহীদ চান্দু স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামে ক্যাম্প উদ্বোধন করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির অন্যতম সদস্য খাজা আবু হায়াত হিরু। এসময় জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা, জেলা দলের কোচ রিফাত হাসান, ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ ৬০জন কিশোর ক্রিকেটার উপস্থিত ছিলেন। টুর্ণামেন্টে অংশগ্রহন করতে জেলা অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দল আগামী ১৪ ফেব্রুয়ারি রাজশাহী যাবে। ১৫, ১৬ ও ১৯ ফেব্রুয়ারি বি-গ্রুপে ৩টি ম্যাচ খেলবে বগুড়া দল। বগুড়ার প্রতিপক্ষ দলগুলো হলো- নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং সিরাজগঞ্জ জেলা। ২২ ও ২৩ ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং ২৫ ফেব্রুয়ারি টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। রাজশাহী জেলা স্টেডিয়ামে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023