শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

উরুগুয়ের বিপক্ষে জয়হীন ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

সর্বশেষ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে পেনাল্টিতে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। আজ বুধবার সকালে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছিল সেলেসাওরা। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ১-১ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিলিয়ানদের।

এ নিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট হারালো ব্রাজিল। আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষেও ১-১ গোলে ড্র করেছিল সেলেসাওরা। ২০২৪ সালের শেষটা জয়ে রঙিন করতে না পেরে হতাশ ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র।

বুধবার অ্যারেনা ফোন্তে নোভা স্টেডিয়ামে উরুগুয়েকে আতিথেয়তা দেয় ব্রাজিল। এক পর্যায়ে ঘরের মাঠে হারের শঙ্কায়ও পড়েছিল ভিনিসিয়ুস জুনিয়ররা। প্রথমার্ধে গোলশূন্য থাকলেও ৫৫ মিনিটে গোল করে এগিয়ে যায় উরুগুয়ে। ম্যাক্সিমিলিয়ানো আরহাওয়ের অ্যাসিস্টে বক্সের বাইরে ডান পায়ের দুর্দান্ত গোলটি করেন ফেডেরিকো ভালভার্দে (১-০)।

স্বাগতিক দলের দর্শকদের মনে তখন আতঙ্ক আর অনিশ্চয়তা। ব্রাজিল পারবে তো এই গোল শোধ করতে?

ব্রাজিলিয়ানরা অবশ্য নিজেদের শক্তি দেখাতে দেরি করেনি। ৭ মিনিট পরই উরুগুয়ের গোলটি শোধ করে দেয় স্বাগতিকরা। ৬২ মিনিটে গারসনের গোলে ১-১ সমতায় ফেরে ব্রাজিল। স্বস্তি পান হলুদ জার্সি গায়ে জড়ানো হাজার হাজার সমর্থক।

শেষ দিকে রাফিনহা-ভিনিসিয়ুসদের কাছে আরও একটি গোল প্রত্যাশা করেছিল দর্শকরা। তবে ভক্তদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি ব্রাজিলিয়ানরা। দ্বিতীয়বার উরুগুয়ের জাল খুঁজে বের করতে পায়নি ব্রাজিল। শেষমেশ পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে লাতিন আমেরিকা বাছাইয়ের টেবিলে চতুর্থ স্থানে ছিল ব্রাজিল। পয়েন্ট হারিয়ে টেবিলেরও এক ধাপ নিচে চলে গেছে সেলেসাওরা। ১২ ম্যাচে ১৮ পয়েন্টের মালিক ব্রাজিলের জায়গা হয়েছে এখন পঞ্চম স্থানে।

অন্যদিকে দ্বিতীয় স্থান কিছুটা মজবুত করেছে উরুগুয়ে। মাঠে নামার আগেই দুইয়ে ছিল তারা। তবে পয়েন্ট ছিল তিনে থাকা কলম্বিয়ার সমান ১৯। ব্রাজিলের কাছ থেকে এক পয়েন্ট আদায় করায় উরুগুয়ের পয়েন্ট এখন ২০। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023