শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

রাতে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ীদের এবারের প্রতিপক্ষ তুলনামূলক বেশ দুর্বল। কখনোই বিশ্বকাপ খেলতে পারেনি দলটি। ফিফা র‌্যাঙ্কিংয়ে ব্রাজিল যেখানে অবস্থান করছে পাঁচ নম্বরে, সেখানে ভেনেজুয়েলার অবস্থান ৪৪।

এই অবস্থায় ভেনেজুয়েলাকে সহজেই হারানোর কথা ব্রাজিলের। তবে ম্যাচে নামার আগে সতর্ক কোচ দরিভাল জুনিয়র। ভেনেজুয়েলাকে শক্ত প্রতিপক্ষ হিসেবেই মানছেন তিনি। বর্তমান ফুটবলে ছোট ও বড় দলের পার্থক্য অনেক কমে এসেছে বলেও মনে করেন দরিভাল।

প্রতিপক্ষের বিপক্ষে তাদের মাঠে খেলতে নামার আগে সতর্ক দরিভাল বলেন, ‘মনে হয় না ম্যাচটা সহজ হবে। ভেনেজুয়েলা ও বলিভিয়ার কথা ভুলে যান, এই মুহূর্তে (ফুটবলের) বৈশ্বিক ক্রম বদলে যাচ্ছে।’

বিশ্বকাপ বাছাইয়ে গত মাসে পেরুকে ৪-০ ও চিলিকে ২-১ গোলে হারালেও তার আগে প্যারাগুয়ে ও উরুগুয়ের কাছে হারতে হয়েছে দরিভালের দলকে। এ কারণেই বাড়তি সতর্ক ব্রাজিলিয়ান কোচ। তিনি বলেন, ‘দক্ষিণ আমেরিকান ফুটবল সব মিলিয়ে অনেক এগিয়েছে। বেশির ভাগ জাতীয় দলে তাকালে দেখবেন, খেলোয়াড়েরা বিশ্বের বিভিন্ন দলে খেলছে। এটা কিছুদিন আগেও দেখা যায়নি।’

দরিভাল এরপর বলেছেন, ‘শীর্ষ দলগুলোর উন্নতির খুব বেশি জায়গা নেই। কিন্তু নিচু সারির দলগুলো বড় বড় পদক্ষেপে এগোচ্ছে। এতে পার্থক্যটা অনেক কমেছে এবং ম্যাচগুলোও হয়ে উঠছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ৮ ম্যাচের ৪টিতে হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়িয়েছে দলটি। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান ব্রাজিলের। শীর্ষে থাকা আর্জেন্টিনার সঙ্গে দলটির পয়েন্টের ব্যবধান ৬। লাতিন আমেরিকা থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ ৬ দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলকে উত্তীর্ণ হতে হবে প্লে অফ পরীক্ষায়। যেখানে ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের আটে ভেনেজুয়েলা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023