শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

বগুড়ায় কলেজ শিক্ষক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ ,বগুড়া শহর শাখার উদ্যোগে পরিষদের নির্বাহী কমিটির সভা অধ্যাপক আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও হাবিবুর রহমান আকন্দের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর শাখার উপদেষ্টা অধ্যাপক আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, বগুড়া শহর শাখার সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন ও সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ,বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবি মেনে নিয়ে সরকারি বেসরকারি শিক্ষকদের মাঝে বৈষম্য দূর করতে হবে। এবং অনতিবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি সমূহ মেনে নিয়ে তা বাস্তবায়ন করতে হবে । সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি শাহাদাত হোসেন ,নামিরুল ইসলাম জার্জিস, সহকারী সেক্রেটারি মোঃ মতিয়ার রহমান, জহিরুল ইসলাম , এএনএম বদিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, কোষাধক্ষ সাহাজুল ইসলাম সাজু ,অফিস সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন ,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন , নির্বাহী সদস্য সৈয়দ মোস্তফা কামাল ,জাহাঙ্গীর আলম ,রেজাউল করিম, রুহুল আমিন, আরিফুল ইসলাম ,আবু সুফিয়ান প্রমুখ শিক্ষকবৃন্দ । সভায় বক্তাগণ ,বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় ত্রুটি সমূহ দূর করে শিক্ষা সংস্কার,নতুন কারিকুলাম প্রণয়ন ,ধর্মীয় ও নৈতিক শিক্ষা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান । এছাড়া নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে কলেজের অনার্স শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্ত করার জোর দাবি জানানো হয় । খবর বিজ্ঞপ্তির।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023