শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের ফল প্রকাশ, নির্বাচিত ৬৫৩১

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের (ঢাকা-চট্টগ্রাম বিভাগ) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে সহকারী শিক্ষক পদে নির্বাচিত হয়েছেন ৬ হাজার ৫৩১ জন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল ঘোষণা করা হয়।

 

কোন জেলা থেকে কতজন নির্বাচিত
তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার প্রার্থীরা অংশ নেন। চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, সবচেয়ে বেশি সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলা থেকে। এ জেলায় ৮১২ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। এরপরই রয়েছে কুমিল্লা, জেলাটিতে মোট ৬৪১ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। তৃতীয় অবস্থানে থাকা টাঙ্গাইল জেলা থেকে নির্বাচিত হয়েছেন ৫৯৭ জন।

এছাড়া কক্সবাজার জেলার ১৮৫ জন, চাঁদপুরের ৩৫৮, নোয়াখালী ৩২৮, ফেনী ১৩৭, ব্রাহ্মণবাড়িয়া ৩৪৯, লক্ষ্মীপুরে ৩২৭, কিশোরগঞ্জে ২৮৮, গাজীপুরে ২৪১, গোপালগঞ্জে ২৫৪, ঢাকায় ৩০৯, নরসিংদীতে ২৬০, নারায়ণগঞ্জে ১৮৪, ফরিদপুরে ২২৭, মাদারীপুরে ২০৮, মানিকগঞ্জে ৩০১, মুন্সিগঞ্জে ২২২, রাজবাড়ীতে ১০৪ এবং শরীয়তপুরে ১৯৯ জন নির্বাচিত হয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, ২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চলতি বছরের ২৯ মার্চ এ ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২২ এপ্রিল লিখিত পরীক্ষার সংশোধিত ফল প্রকাশিত হয়।

এতে ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। এরপর প্রার্থীদের নিজ নিজ জেলার শিক্ষা অফিসে মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023