শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ঐ ব্যক্তির নাম মো. চাঁন মিয়া। তিনি জেলার শাজাহানপুর উপজেলার মানিকদীপা পদ্মপাড়া গ্রামের চুন্নু মিয়ার পুত্র। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বগুড়ার অতিরিক্তি দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহা. জালাল উদ্দিন এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, পেনাল কোডের ৩০২ ধারায় অপরাধ সংঘটনের দায়ে আসামী মো. চান মিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান ও ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর রাতে চাঁন মিয়া তার স্ত্রী ফুলবানুকে গলায় গেঞ্জির ফাঁস দিয়ে হত্যা করে। হত্যার পর ফুলবানুর পরনের শাড়ি দিয়ে তাকে ঘরের তীরের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচারণা চালায়। পরদিন সকালে ফুলবানুর বাবা আব্দুর রাজ্জাক মেয়ের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে যান এবং পরবর্তীতে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৯ বছর শুনানী শেষে বৃহস্পতিবার আদালত আসামীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023