শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

সাফ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

নারী সাফ চ্যাম্পিয়নশিপে গত আসরের মতো ফাইনালে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলার মেয়েরা। ফাইনালে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

বুধবার (৩০ অক্টোবর) কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বিরতি থেকে ফিরে মনিকার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর দ্রুতই স্বাগতিকদের সমতায় ফেরান আমিশা কার্কি। তবে ঋতুপর্না চাকমার অসাধারণ এক গোলে ফের এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধরা। তবে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের ভালো সুযোগ পায় বাংলাদেশ।

নেপালের ডিফেন্ডারে ভুলে তহুরার শট ফিরে আসে সাইড পোস্টে লেগে। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। ম্যাচের ১০ মিনিটে গোলের সুযোগ পায় নেপাল। ডি বক্সের বাইরে থেকে আমিশা কার্কির নেয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে। বেঁচে যায় বাংলাদেশ। এরপর দুই দলই চেষ্টা করে মিডফিল্ড দখল নিয়ে আক্রমণ যাওয়ার। তবে ভুল পাসের কারণে বল হারায় দু’দল। ম্যাচের ৩৩ মিনিটে ডান পাশে ডি বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি কিক পায় বাংলাদেশ। তবে মারিয়া মান্দার নেয়া শট চলে যায় পোস্টের অনেক বাইরে দিয়ে। ম্যাচের ৪১ মিনিটে কর্নার পায় বাংলাদেশ।

সাবিনা খাতুনের নেওয়া শট থেকে সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত কোন গোলে না হলে গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল। বিরতি থেকে ফিরে ৫২ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। দারুণ এক আক্রমণে নেপালের রক্ষণবহ্যু ভেদ করে বাংলাদেশ এগিয়ে দেন মনিকা চাকমা। তবে এর ৩ মিনিটের মধ্যেই সমতায় ফিরে নেপাল। বাংলাদেশের ডিফেন্সের ভুলে বল পেয়ে গোল করে দলকে সমতায় ফেরান আমিশা।

ম্যাচের ৬৭ মিনিটে ডি বক্সের বাইরে থেকে অসাধারণ এক শট নেন মারিয়া মান্দা। তবে দুর্দান্ত দক্ষতায় একহাতে দারুণ সেভ করেন নেপালের গোলরক্ষক আঞ্জিলা। সেখান থেকে পাওয়া কর্নারও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

তবে ম্যাচের ৮১ মিনিটে আবারও গোলের দেখা পায় বাংলার মেয়েরা। বাঁ প্রান্ত থেকে দারুণ এক শটে নেপালি গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান ঋতুপর্না চাকমা। পরে শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়েন বাংলাদেশের মেয়েরা। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আবারও বাংলাদেশের শ্রেষ্ঠত্ব।

অন্যদিকে, দশরথ স্টেডিয়ামে পিনপতন নিরবতা নেপালের গ্যালারিতে। আরও একবার স্বপ্ন ভঙ্গ স্বাগতিকদের। গত আসরের মত এবারও বাংলাদেশের কাছে হেরে শিরোপা হাতছাড়া হলো তাদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023