শিরোনাম :
বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, বগুড়ায় দুই কারখানাকে জরিমানা বগুড়ার ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, কারণ খুঁজতে ইউএনওদের নির্দেশ অশান্তি ভুলে পরিবর্তনের হাত ধরেছে নন্দীগ্রাম, হলদি নদীতে সেতু নন্দীগ্রামে ২৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নোটিস, কেন এই সিদ্ধান্ত, জানালেন CMOH দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চায় ঢাকা বগুড়ায় ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি হারানো ৬৯ মোবাইল মালিকদের ফিরিয়ে দিল বগুড়ার এপিবিএন

১০ বছর পর উপমহাদেশে টেস্ট জয় দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

১০ বছর পর উপমহাদেশে টেস্ট জিতলো দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ ২০১৪ সালের জুলাইয়ে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫৩ রানের জয় পেয়েছিল প্রোটিয়ারা। এরপর টানা ১৪ ম্যাচে জয়ের মুখ দেখেনি তারা। এবার ২০২৪ সালে এসে বাংলাদেশকে হারিয়ে উপমহাদেশের মাটিতে ফের জয় পেল দক্ষিণ আফ্রিকা।

মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১০৬ রান। ছোট লক্ষ্য তাড়ায় মোটেও বেগ পেতে হয়নি সফরকারীদের। চতুর্থ দিনের প্রথম সেশনের আগেই ৭ উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে গেছে অতিথিরা।

বাংলাদেশের হয়ে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দারুণ এক ইনিংস খেলেন মেহেদী হাসান মিরাজ। তার ধৈর্যশীল ব্যাটিংয়ের কারণেই কারণে চতুর্থ দিনে গড়ায় মিরপুর টেস্ট।

বৃহস্পতিবার ৭ উইকেটে ২৮৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। কিন্তু এদিন ৫ ওভারও টেকেনি বাংলাদেশ। ৩০৭ রান করতেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

শুরুতেই ভক্তদের হতাশ করেন নাইম হাসান। প্রথম ওভারেই আউট হন তিনি। কাগিসো রাবাদার ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউ হন নাইম। ২৯ বলে ১৬ রান করে বিদায় নেন তিনি। চতুর্থ ওভারে উইয়ান মুলদারের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান তাইজুল ইসলাম (৭ বলে ৭)।

প্রশংসনীয় ইনিংসকে পূর্ণতা দিতে পারেননি মিরাজ। পাননি সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাকে। পঞ্চম ওভারে ১৯১ বলে ৯৭ রান করে কাগিসো রাবাদার বলে স্লিপে ক্যাচ হন ডানহাতি টাইগার ব্যাটার। মিরাজের উইকেটের মাধ্যমে শেষ হয় মিরপুর টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।

১০৬ রানের লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট হারায় দলীয় ৪২ রানে। তাইজু্ল ইসলামের বলে বোল্ড হন ওপেনার এইডেন মার্করাম।২৭ বলে ২০ রান করেন প্রোটিয়া অধিনায়ক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023