শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

মুল্ডারে দিশেহারা বাংলাদেশ, ৬ ওভারে নেই ৩ উইকেট

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্পিন বান্ধব উইকেটে গতির ঝড় তুলে বাংলাদেশি ব্যাটারদের কাবু করছেন প্রোটিয়া পেসার উইয়ান মুল্ডার। ৬ ওভার না যেতেই তিন বাংলাদেশি ব্যাটারকে একাই সাজঘরে ফিরিয়েছেন এই পেসার। এখন পর্যন্ত নিজের প্রতিটি ওভারেই উইকেটের দেখা পেয়েছেন এই পেসার।

এই বোলারের তোপের মুখে পড়ে একে একে ফিরেছেন সাদমান ইসলাম, মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল শান্ত। এই তিন ব্যাটারকেই ক্যাচ আউটের শিকার বানিয়েছেন মুল্ডার। সাদমান কোনো রান করতে পারেননি, মুমিনুল ৪ ও ৭ রানে সাজঘরে ফিরেন শান্ত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভার শেষে ৩ উইকেট খরচায় ২১ রান। উইকেটে আছেন মাহমুদুল জয় ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। এই দুই ব্যাটারে প্রতিরোধ গড়ার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ।

এর আগে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। অভিষেক হয়েছে জাকের আলীর। দেশের হয়ে ১০৫তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হলো এই উইকেটরক্ষক ব্যাটারের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023