শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে মহানগরীর জমজম ইসলামী হাসপাতালের পাশের গলি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন।

পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদে নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বগুড়া জেলা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এলে সজীবকে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, ৫ আগস্টের পর থেকে সজীব সাহা বগুড়া থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023