শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৪২৬

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

গত মাসের ৩০ দিনে দেশে ৩৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে; এতে ৪২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮১৩ জন।

নিহতদের মধ্যে ৪২ শতাংশই বাইক আরোহী। সোমবার রোড সেফটি ফাউন্ডেশন এই তথ্য দিয়েছে।

রোড সেফটির প্রতিবেদন বলছে, গত মাসের ৩০ দিনে দেশে ৩৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে; এতে ৪২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮১৩ জন।

এর মধ্যে ১৬৪টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, যা মোট দুর্ঘটনায় ৪১.৮৩ শতাংশ। আর নিহতদের মধ্যে বাইক দুর্ঘটনায় প্রাণ গেছে ১৭৯ জনের, যা মোট মৃত্যুর হিসেবে ৪২ শতাংশ।

দেশের নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

তারা জানায়, নিহতদের মধ্যে নারী ৬১ এবং শিশু ৫৩ জন; এছাড়া ৯৭ জন পথচারী মারা গেছেন, যা মোট নিহতের ২২ দশমিক ৭৬ শতাংশ।

এ সময় ৫৪ জন যানবাহনের চালক ও সহকারীও নিহত হয়েছেন, এই হিসেব হল মোট মৃত্যুর ১১ দশমিক ৬৭ শতাংশ।

প্রায় চারশ সড়ক দুর্ঘটনার মধ্যে ১৬২টিবা ৪১ দশমিক ৩২ শতাংশ ঘটেছে জাতীয় মহাসড়কে।

এছাড়া ১৪৪টি আঞ্চলিক সড়কে, ৪৭টি গ্রামীণ সড়কে, ৩৪টি শহরের সড়কে এবং ৫টি দুর্ঘটনা অন্যান্য জায়গায় হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023