শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

যারা কাজে যোগ দেননি তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু: আইজিপি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

পুলিশ বাহিনীতে যারা এখনও কাজে যোগদান করেনি তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বেশকিছু পুলিশ কর্মকর্তা এখনও কাজে যোগদান করেননি, অনেকেই পালিয়ে দেশের বাইরে চলে গেছেন, তাদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে আইজিপি বলেন, পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তা সংক্রান্ত প্রশ্ন সব জায়গায় আমরা ফেস করি। যারা বিভিন্ন মামলায় আসামি হয়েছেন, যেসব সদস্যের মধ্যে যাদের সম্পৃক্ততা পেয়েছি এমন ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। যারা কর্মস্থলে যোগ দেননি তারা হয়তো মামলার কারণে কিংনা অন্য কারণে যোগ দেননি।

তিনি বলেন, সোয়া দুই লাখ পুলিশ বাহিনীর মধ্যে ১৮৭ জন অনুপস্থিত এই সংখ্যাটি কম। এটি যেকোনো সময় গড় হাজির হতে পারে। যারা কাজে যোগদান দেননি তাদের বিরুদ্ধে বিভাগীয় (অ্যাকশন) ব্যবস্থা শুরু হয়েছে। তাদেরকে নোটিশ করা হয়েছে। তারা যদি না আসে আমাদের অবস্থা ক্লিয়ার, তাদেরকে চাকরিতে রাখার সুযোগ নেই।

সম্প্রতি অডিট ভবনের সামনে পুলিশ সদস্যদের নিষ্ক্রিয়তা এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সরকারি চাকরিতে নূন্যতম বয়স ৩৫ বছর করার দাবিতে আন্দোলনে পুলিশ সদস্যদের নমনীয় মনোভাব ছিল। এই অবস্থায় সারাদেশে পূজা মণ্ডপ কতটুকু নিরাপত্তা দিতে সক্ষম বলে মনে করেন।

এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের ৪৪ জন সদস্য শহীদ হয়েছেন। বাহিনীর ভেতরে নিচের দিকের সদস্যদের একটা বক্তব্য ছিল। যার পরিপ্রেক্ষিতে রাজারবাগেও এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে হারানো মনোবল ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে। এরইমধ্যে পুলিশের সব সদস্য কাজ করছে৷ পুরোনো কিছু সদস্য ছিল যাদের পূর্বের মনোভাব বজায় ছিল এ কারণে তাদেরকে সরিয়ে নতুন জনবল নিয়োগ দিয়েছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে প্রথম থেকেই বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের বেশকিছু শীর্ষ কর্মকর্তা। পুলিশ সদর দপ্তর জানিয়েছিল, ১৮৭ জন পুলিশ সদস্য এখনও কাজে যোগদান করেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023