শিরোনাম :

বিডিআর বিদ্রোহ মামলার ১৭ স্পেশাল পিপির নিয়োগ বাতিল

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটরগণের নিয়োগ আদেশ বাতিল করেছে আইন মন্ত্রণালয়। গত ৫ সেপ্টেম্বর উপ সলিসিটর (জিপি-পিপি) সানাহ মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক আদেশ তাদের নিয়োগ বাতিল করা হয়।

আদেশে বলা হয়, ‘লালবাগ (ডিএমপি) থানার মামলা নং-৬৫, তারিখ: ২৮/০২/২০০৯ হতে উদ্ভূত বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলার ১৭ জন স্পেশাল পাবলিক প্রসিকিউটরের নিয়োগ আদেশ এতদ্বারা বাতিল করা হলো।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি, এই দুদিনে তৎকালীন বিডিআর বর্তমানে বিজিবি সদর দফতর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023