শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

ছাত্র-জনতার দখলে ধানমন্ডি ৩২ নম্বর

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নিয়েছে কয়েক হাজার আন্দোলনকারী।

বৃহস্পতিবার ভোর থেকে ধানমন্ডি ৩২ নম্বর, রাফা প্লাজাসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক ছাত্র-জনতা অবস্থান নেয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারত চলে যান এবং দলটির কেন্দ্র থেকে তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন।

এরই মধ্যে ভারত থেকে শেখ হাসিনা ১৫ আগস্ট শোক পালন করতে সারাদেশ থেকে নেতাকর্মীদের ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হওয়ার আহ্বান জানান। সজীব ওয়াজেদ জয় তার মায়ের পক্ষে ফেসবুকে এ কর্মসূচির ঘোষণা দেন।

ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থানকারী আন্দোলনকারীদের শেখ হাসিনা এবং সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সাম্প্রতিক আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন এবং শেখ হাসিনার বিচার দাবি করছেন তারা।

বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকার এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করতো। এ দিন সরকারি ছুটির দিন ছিল। সম্প্রতি অন্তবর্তীকালীন সরকার ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023